বুধবার ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঈশ্বরদীতে পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার আজ বিজয়া দশমী, বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গোৎসব তিন বিভাগের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ কর্মকর্তার বদলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়,  তবে কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা সীমান্তবর্তী ৫৬টি দুর্গাপূজা মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার
Advertise with us

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির প্রয়াণের শোক সামলে ফের মাঠে নামলেন লিওনেল মেসি। ক্লাবের কঠিন মুহূর্তে আবেগ আর দায়িত্বের বেড়াজাল টপকে ইন্টার মায়ামির জার্সিতে ফিরলেন এ আর্জেন্টাইন মহাতারকা।

লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারি জুড়ে ভেসে আসে করতালি ও উষ্ণ অভ্যর্থনা। তবে মেসির ফেরার ম্যাচটি শেষ পর্যন্ত আনন্দের হতে দেয়নি মেক্সিকান ক্লাব লেওন। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ক্লাব লেওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি।

ড্যানিয়েল পিন্টারের গোলে প্রথমার্ধে মায়ামি এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে মেক্সিকান ক্লাবটিকে স্মরণীয় জয় এনে দেন ড্যানিয়েল আর্সিলা। এ হারে গতবারের রানার্সআপ এবং ২০২৩ সালের চ্যাম্পিয়ন মায়ামির চলতি লিগস কাপের ছিটকে পড়া নিশ্চিত হলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়