সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাবি থিয়েটার বিভাগের শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, নিখোঁজ প্রায় ৪ হাজার টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরব শাহজালাল বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন সিগারেট জব্দ সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর রংপুর হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী ডিএমপির তিনজন ডিসি ও পাঁচজন এডিসির নতুন দায়িত্ব গ্রহণ সুনামগঞ্জে সড়ক প্রস্তুতের কথা বলে গাছ কাটছে বনবিভাগ, তথ্য নেই সড়ক বিভাগের
Advertise with us

মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের উপকমিটি বিশেষভাবে নজর রাখছে।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, মক্কা প্যাক্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই করা একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি।

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।’

গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।’ এতে নাভিশ্বাস অবস্থা জনগণের। দ্রুতই এ থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়