রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ,দরবার হল প্রস্তুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক জাতিসংঘ সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Advertise with us

মাঠের বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার দুই তারকাকে শাস্তি দিয়েছে ফিফা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঠের বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার দুই তারকাকে শাস্তি দিয়েছে ফিফা

বিশ্বকাপ ফাইনালের পর মাঠের বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার দুই তারকা লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। সব মিলিয়ে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়েছেন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপ হারের পর এটা যেন আলবিসেলেস্তেদের জন্য আরেকটি বড় ধাক্কা।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর খেলোয়াড়রা ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন ছাড়াও বৈষম্যমূলক আচরণে অভিযুক্ত হয়েছিলেন সমর্থকরা। যার জেরে বড় শাস্তির মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনসহ কয়েকজন ফুটবলার।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছ থেকে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। তার সমান জরিমানা দিলেও ৭ ম্যাচ নিষিদ্ধ থাকবেন নাহুয়েল মোলিনা। এছাড়া থিয়াগো আলমাদা ও স্পেনের গাভি পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার করে জরিমানা।

ফাইনালের পর হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধের সঙ্গে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

শুধু খেলোয়াড় বা কোচই শাস্তি পাচ্ছেন না; আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এর পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দু’টি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।

বিশ্বকাপ ফাইনালে হার এমনই আর্জেন্টিনার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। এবার তার সঙ্গে যুক্ত হলো বড় অঙ্কের শাস্তিও। সামনে পারেদেস ও মোলিনাকে ছাড়াই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে।

মন্দের ভালো হিসেবে আলবিসেলেস্তেদের জন্য এটি দলে নতুনদের বাজিয়ে দেখার সুযোগ। তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রত্যেকেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়