
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন সংসদ সদস্যকে নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
প্রার্থীদের ভোটাধিকার ও আইনি বিধি
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটাধিকার এবং নির্বাচন পরবর্তী আইনি বিধিমালার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত ও নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তিনি নিজ নির্বাচনে নিজেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
অলি আহমেদ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি প্রধান অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় তার ভোটাধিকার নেই এবং তিনি নিজেকে ভোট দিতে পারছেন না।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করার সাথে সাথেই তার সংসদ সদস্য পদ এবং ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ভোটার তালিকায় ৩৪৯ জনের নাম থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তিনি এ নির্বাচনে অংশ নিতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করে জাতীয় সংসদের স্পিকারের কাছে ইতিমধ্যেই লিখিত চিঠি পাঠিয়েছেন তিনি।
নির্বাচনের স্বচ্ছতা ও গণনার নিয়ম
নির্বাচনী কর্মকর্তা ও সিইসি জানিয়েছেন, এই নির্বাচন অত্যন্ত স্বচ্ছ ও সুচারুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সকল সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।
ভোটদানের পর সংসদ সদস্যরা কক্ষে অবস্থান করতে পারবেন এবং ভোট গণনার সময়ও সরাসরি উপস্থিত থেকে পর্যবেক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমেদ উভয়েরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
