শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অলি আহমেদ

জামায়াত এনসিপি পদ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে। আজ (রোববার, ৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামী আমিরের বাসায় ১১ দলীয় জোটের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ছাড়াও পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে জন্ম নেওয়া অলি আহমদ ১৯৭১ সালে কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল চট্টগ্রামের ষোলশহরে। ২৫ মার্চ মধ্যরাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে পুনরায় সংগঠিত হওয়ার পর নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল পদে উন্নীত হয়ে অবসর নেন। পরে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি বাংলাদেশের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) এর প্রেসিডেন্ট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়