রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর মালয়েশীয় নাগরিক জীবিত উদ্ধার কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা ইমাম-মুয়াজ্জিনদের কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে মুক্তির দাবি জামায়াতের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে, রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে ফের বিতর্ক, বন্ধ মিটারের বিল ২৯ হাজার দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদাতে গুরুত্ব পাচ্ছে ভোলার গ্যাসসম্পদ বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ৩৯৩ কোটি ডলার
Advertise with us

রোহিঙ্গাকে বাঙালি’ বলে মিয়ানমার, প্রত্যাখ্যান করে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গাকে বাঙালি’ বলে মিয়ানমার, প্রত্যাখ্যান করে বাংলাদেশ

বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ বলে মিয়ানমারের উপস্থাপনকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে এর বিরোধিতা করে ঢাকা বলেছে, তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে বাংলাদেশে
বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ আগস্টের বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহারের বিষয়টি তুলে ধরে বাংলাদেশ। এ বিষয়ে মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান বলেন, জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যেই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঠিক সংখ্যা প্রতিফলিত হয়েছে।

একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। এ ক্ষেত্রে রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন ছেড়ে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদের তথ্যও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।

মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তার সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার বিষয়ে মিয়ানমারের অঙ্গীকারের কথাও জানান।

বিবৃতিতে বাংলাদেশ আবারও বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়