বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নির্বাচন কমিশনকে আসন্ন সকল নির্বাচন সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসনাত আবদুল্লাহর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে চীন রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস
Advertise with us

সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাব দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারও, অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই। মক্কা প্যাক্ট ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। তবে এ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি।’

মন্ত্রী আরও বলেন, ‘এখানে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এই প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। যদি সদস্যদেশগুলো এই প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাহলে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই জোটে যোগ দিতে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মক্কা প্যাক্ট অনুযায়ী, স্বাক্ষরকারী যেকোনো এক দেশের ওপর হামলা হলে সেটিকে সব কটি দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়