সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু সুন্দরবনে দুই দিনে ২১ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়, তিনি ব্যর্থ: নাহিদ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রজ্ঞাপন জারি করেছে সরকার নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাড্ডা সেন্টার ভাঙচুর অভিযোগে ৯ জন গ্রেপ্তার, প্রত্যাহার শাহ আলী থানার ওসি ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
Advertise with us

সাতক্ষীরায় চব্বিশের ৫ আগস্ট কারাগার ভেঙে পলায়ন, দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতক্ষীরায় চব্বিশের ৫ আগস্ট কারাগার ভেঙে পলায়ন, দুজন গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার ঘটনায় পলাতক থাকা দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) রাতে শ্যামনগরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেকী গ্রামের তাবের গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে ৫৯৬ জন আসামি পালিয়ে যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে দু’দিনের মধ্যে কারাগারে ফিরে আসার আহ্বান জানানো হলে ৫০৯ জন ফিরে আসে। বাকি ৮৭ জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ১১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, মোজাম গাজী শ্যামনগর থানার সিআর-২৭৪/১৮ মামলায় আদালতের রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানায় দণ্ডিত। অন্যদিকে রফিকুল ইসলাম বাকেরগঞ্জ থানার সিআর-২৯৯/১৯ মামলায় ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নয় লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হন।

গ্রেপ্তার দু’জনকে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা কারাগার ভাঙা ও আসামি পলায়ন সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এখনো পলাতক থাকা ৩৯ আসামিকে গ্রেপ্তারে জেলার সংশ্লিষ্ট সব থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়