বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক পিএলসি। আজ (সোমবার, ১০ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।

অভিযোগের নথি অনুযায়ী, গত ২৯ জুলাই ইসলামি ব্যাংকের পক্ষে অভিযোগ দায়ের করেন ব্যাংকটির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলি। অভিযোগপত্রে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড ও গ্যালাক্সি সোয়েটার্স এর নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। যার পেছনে ছিলেন নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা, এস আলম ও ব্যাংকটির পরিচালনা পরিষদের সদস্যসহ মোট ৩৮ জন।

৩৮ জনের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২৮ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি দুদককে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসলামি ব্যাংক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়