শনিবার ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নিহত সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা দায়ের কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার পূজা উপলক্ষে সাত দিন আমদানি-রফতানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বৃষ্টির আভাস বিমানের রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট রবিবার পর্যন্ত স্থগিত দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু
Advertise with us

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চরভদ্রাসন হাসপাতালে ১৫১ শয্যা উন্নীত করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চরভদ্রাসন হাসপাতালে ১৫১ শয্যা উন্নীত করার ঘোষণা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৩০ আগস্ট) সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

তিনি রোগীদের খাদ্যের মান, ওষুধ সরবরাহ ও শৌচাগারের পরিচ্ছন্নতার খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত থেকে মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।

পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই ডিরেক্টর জেনারেলকে (ডিজি) ফোন করেন এবং তাকে সদরপুরে বদলির নির্দেশ দেন।

পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ডাক্তার ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়