
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও, সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত এ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি।
ওয়ানডে সিরিজে তামিম ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ৫৩ গড়ে দুটি ফিফটিসহ করেন ১৫৯ রান। ওয়ানডের সেই ফর্ম ধরে রাখেন টি-টোয়েন্টিতেও। ৭০ গড় আর দুটি ফিফটিতে ১৪০ রান করে এ সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।
এ দৌড়ে তামিমের সঙ্গে মাসের সেরা হওয়ার তালিকায় লড়াই করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক। গ্রিভস ব্যাট- হাতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮০ রানের ইনিংস বল হাতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন, আর ব্রুক ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। তবে বাংলাদেশের ভক্তদের চোখ তানজিদ তামিমের দিকেই।
