সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ক্ষতিগ্রস্ত রাড্ডা পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লক্ষ টাকার অনুদান জামায়াতের উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে শত্রুর কথাবার্তা যা-ই হোক, হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ইরান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু
Advertise with us

উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম। এরই মধ্যে ৬ বিভাগের ৬টি পরীক্ষা স্থগিত হয়েছে। এতে দেখা দিয়েছে সেশন জটের শঙ্কা। একাডেমিক কার্যক্রম ভেঙে পড়ায় উদ্বেগে শিক্ষকরা। বেতন-ভাতা পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বন্ধ ক্লাস ও ল্যাব রুম। স্থগিত পরীক্ষা। সুনসান নিরবতা চুয়েটের প্রতিটি একাডেমিক ভবনে। গত আড়াই বছরেও এমন পরিস্থিতি হয়নি এ বিশ্ববিদ্যালয়ে।

উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের ৭ম দিন পার করেছে চুয়েট। লাগাতার আন্দোলনে স্থবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের হিসেবে, এরই মধ্যে ৬ বিভাগের ৬টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে তৈরি হয়েছে সেশন জটের শংকা।

একাডেমিক কার্যক্রম ভেঙে পড়ায় উদ্বেগে শিক্ষকরা। তবে বাড়তি ক্লাস-পরীক্ষা নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার পরিকল্পনা তাদের।

চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, ‘৬ বিভাগের ৬টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেশন জটের শঙ্কা তৈরি হয়েছে। বাড়তি ক্লাস ও পরীক্ষা নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।’

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতর কারণে স্থবিরতা প্রশাসনিক কার্যক্রমেও। ফলে চলতি মাসের বেতন-ভাতা পাওয়া নিয়ে দেখে দিয়েছে অনিশ্চয়তা।

চুয়েটের উপাচার্য কে সরিয়ে নতুন নিয়োগ দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধ ক্রমেই জটিল হচ্ছে। এ সংকটের দ্রুত সমাধান চান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়