সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার বিশ্লেষকদের মত: ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট দিনাজপুরে গোবিন্দপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে সরকার গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎ: ৬০ লাখ অটোরিকশায় এ শক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন? রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা
Advertise with us

কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ সীমায় পৌঁছায় চালুর ৮ দিন পর গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন। চলতি মৌসুমে এটি দ্বিতীয় বারের মতো খোলা ও বন্ধ করা হলো।

সাম্প্রতিক বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বিপদসীমার কাছাকাছি পৌঁছায় গত শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। যাতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হয়। পরে কয়েক ধাপে সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত জলকপাট খুলে দেয়া হয়।

গত কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় আর ১৬টি জলকপাট খুলে দেয়ায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ সীমায় পৌঁছে। এ অবস্থায় কর্তৃপক্ষ খুলে দেয়ার ৮দিন পর গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত ৯টায় স্পিলওয়ের ১৬টি জলকপাটই বন্ধ করে দেন। তবে স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হলেও বিদ্যুৎ কেন্দ্রের সচল ৫টি ইউনিটের টারবাইনের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় পানি নিষ্কাশন অব্যাহত রয়েছে। যেখানে সেকেন্ড ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী নদীতে।

এরআগে হ্রদে পানি বাড়ায় চলতি মৌসুমে প্রথম বার গত ১৮ জুলাই সকাল সাড়ে এগারোটায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরে ধাপে ধাপে তিন ফুট পর্যন্ত খোলা হয় জলকপাট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ১০৮ ঘণ্টা পরে ২৩ জুলাই মধ্যরাতে বন্ধ করে দেয়া হয় জলকপাট।

১০৯ ফুট এমএসএল ধারণক্ষম কাপ্তাই বাঁধের বিপদসীমা ধরা হয় ১০৮ দশমিক পাঁচ শূন্য ফুট এমএসএল। গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত এগারোটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা পরিমাপ করা হয় ১০৪ দশমিক ৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আপাতত নিরাপদ সীমায় আসায় কেন্দ্রের ১৬টি জলকপাট আজ রাত ৯টায় বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর আবার বৃদ্ধি পেলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়