রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল ট্রেনের ইঞ্জিন কুবি লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার পোস্টারমুক্ত ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা ৫ আগস্ট বিকেল থেকে বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু রাজস্ব বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী পটুয়াখালী গভীর সমুদ্রে ১৫ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি
Advertise with us

কুবি লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুবি লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

জানা গেছে, পরিচয় না থাকায় সিনিয়র–জুনিয়র বিষয় নিয়ে প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগ, দত্ত হল ও বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । আহতদের মধ্যে অন্তত দুজনের মাথা ফেটেছে এবং একজনের হাত ভেঙেছে। ঘটনার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে এলাকা জুড়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমএম শরিফুল করিম বলেন, ‘লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র–জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে তার সমাধানও হয়ে যায়। কিন্তু এর মধ্যে কয়েকজন আবার হলে গিয়ে উত্তেজনা তৈরি করে। আমরা এখনো পর্যন্ত জেনেছি অন্তত ১০জন আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

উপাচার্য আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়