
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ হাসিনাকে যেকোনোভাবে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করতে চায় সরকার, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আবারও ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া অস্বস্তিকর। ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত থাকলেও তারা তা করছে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. জাহেদ উর রহমান জানান, এখন দেশে ফিরলেও আর আপিলের সুযোগ নেই শেখ হাসিনার। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সাজার রায়ের ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে হয়। যে সময় পার হয়ে গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে নতুন বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনান, ধাপে ধাপে কেনা হবে নতুন কিছু বোয়িং, যা সময়সাপেক্ষ।
এ কারণে এলএনজি সংকট নিয়ে তিনি জানান, রিগ্যাসিফাইং করার সক্ষমতা না থাকার কারণে দাম কমলেও বেশি পরিমাণে এলএনজি আমদানি করতে পারছে না বাংলাদেশ। এ কারণে সমসাময়িক গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবেলায় ভাসমান চীনা বিনিয়োগে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপন করা হচ্ছে।
