
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের বাহিরে থেকে একদিকে বলা হচ্ছে ডিসেম্বরে ফিরে আসার কথা, অন্যদিকে দেশের ভিতর থেকে বলা হচ্ছে ডিসেম্বরেই সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়া হবে। এ দুপক্ষের মধ্যে যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘লং মার্চের মাধ্যমে বিরোধীদল ফ্যাসিবাদের কালচার লালন করছে, এভাবেই বিগত সময়ে তারা স্বৈরাচারকে শেল্টার দিয়ে এসেছে।’ এসময় তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারও বিএনপির সামনে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করেনি।’
‘কিন্তু ৫ আগস্টের পর নীতিবহির্ভূতভাবে যে ভাষায় গালিগালাজের রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে তা এক ধরনের অপরাধ। পাটোয়ারি সিফাত গংরা বিরোধীদলের শেল্টারে এ অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’ এসময় গুপ্ত বাহিনী প্রতিরোধে সবাইকে একসঙ্গে মাঠে নামার আহ্বানও জানান পানি সম্পদমন্ত্রী।
এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘আধুনিক বাংলাদেশের কারিগর ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার সময় তার নেতৃত্বেই যুদ্ধ হয়েছে, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের নেতা এবং একজন ক্ষণজন্মা পুরুষ।’
