সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাপানের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১ শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ দেড় কোটি টাকার পণ্য নিয়ে তিতাস নদীতে নৌকা ডুবি রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে: প্রধানমন্ত্রী ত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র যেন হারিয়ে না যায়: রাষ্ট্রপতি সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার বিশ্লেষকদের মত: ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল
Advertise with us

দেড় কোটি টাকার পণ্য নিয়ে তিতাস নদীতে নৌকা ডুবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেড় কোটি টাকার পণ্য নিয়ে তিতাস নদীতে নৌকা ডুবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পৌরশহরের বড়বাজার নৌঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার নৌ- ঘাটে নোঙরের চেষ্টা করছিল। এসময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এসময় নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা দোকানীদের মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে ও ভেসে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে দাবি করেছেন আখাউড়া পৌরশহরের ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, নৌকাটিতে অতিরিক্ত মালামাল বোঝাই করা হয়েছিল। ঘাটে ভেড়ানোর সময় প্রবল স্রোতের কারণে মাঝি নৌকাটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়