
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান মতো পর্যায়ক্রমে সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিনে নির্বাচনি প্রতিশ্রুতি এবং অগ্রগতি পর্যালোচনা উপর কোয়ালিশন ফর এডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলে তিনি।
বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সকলের কাছেই শিক্ষা পৌঁছে দেয়া সরকারের মূল লক্ষ্য। শিক্ষাখাতের সবকিছু যেন সরকারের অধীনে আসে সে অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার।’
নারীদের অংশগ্রহণের এক প্রশ্নে তিনি বলেন, ‘সমাজে সমতা ও অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত পিংক বাস ও সংসদে নারী সংরক্ষিত আসন এ দুটি জিনিসই টেম্পোরারি।’ নির্বাচনে প্রতিযোগিতার কারণে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম বলেও মন্তব্য করেন তিনি।
