বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা টানা ২ ঘন্টার চেষ্টায় ঢাকা ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে ডনের চালচলনে সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে: সিআইডি সরকারক কী চব্বিশের অভ্যুত্থান ভুলে গেছে,তরুণরা এখনো জাগ্রত আছে: হাসনাত আব্দুল্লাহ
Advertise with us

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আলোচনাকালে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’

ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।

বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের যৌথভাবে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়