সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না,বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে: সারজিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত আসিফ মাহমুদ এর ভোটার এলাকা পরিবর্তন রাজধানীর সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাপানের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১ শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ
Advertise with us

বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত

রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তরা (৪) নামে তার চার বছরের এক ভাতিজি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফুট এলাকার ৬২/২ বউবাজারের চারতলা বিল্ডিংয়ের ছাদে এ বজ্রপাত হয়।

পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আজ বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর জেলার সদর থানার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ।বর্তমানে ঢাকার হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করতেন।

নিহত রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা স্বজন সুমন জানান, আজ বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হলে রিয়াজ ও তার ছোট্ট ভাতিজি অন্তরা চারতলার ছাদে ভিজতে যায়। আমি বারবার তাদের ঘরে ফিরে আসার জন্য ডাকলেও তারা বৃষ্টির আনন্দে মেতে ছিল। হঠাৎ করেই চারদিক কাঁপিয়ে বিকট শব্দে তীব্র বজ্রপাত ঘটে। বজ্রপাতের পরপরই কান্নার শব্দ ও চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি, দুজনই অচেতন অবস্থায় ছাদে লুটিয়ে পড়ে আছে। পরবর্তীতে রিয়াজকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৩টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় শিশু অন্তরাকে সিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়