রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী ফ্যাসিস্টরা ও অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত কুড়িগ্রা‌ম সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ নিহত সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা দায়ের
Advertise with us

বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগ: বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগ: বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

বিপিএলের ১২তম আসরে ফিক্সিং ও দুর্নীতির গুরুতর অভিযোগে সাবেক বিসিবি পরিচালক শামীমসহ তিনজনকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আইসিসির অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের দায়ে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়।

বিপিএলের ১২তম আসর ঘিরে ফিক্সিং, দুর্নীতির তথ্য গোপন এবং তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধ করায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির সাবেক পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

অভিযুক্তদের মধ্যে সবচেয়ে বড় নামটি সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক প্রধান মুহাম্মদ মোখলেছুর রহমান শামীম। তার বিরুদ্ধে ম্যাচের ফলাফল ও অগ্রগতি বেআইনিভাবে প্রভাবিত করা, অনৈতিক কাজে প্ররোচনা দেয়া, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন রাখা এবং তথ্য-প্রমাণ মুছে তদন্তে বাধা সৃষ্টির মতো চারটি পৃথক অভিযোগ প্রমাণিত হয়েছে।

একই আসরে বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হাসানের বিরুদ্ধে ম্যাচ প্রভাবিত করার চেষ্টা, অন্যকে দুর্নীতির কাজে উৎসাহিত করা এবং বিসিবির তদন্তের নোটিশ অমান্য করে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও এনসিপির কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব গোপন রাখা এবং দুর্নীতিবিরোধী তদন্তে সাহায্য না করার দায়ে চার্জ গঠন করা হয়েছে

আইসিসির ২০২৪ সালের অ্যান্টি-করাপশন কোডের বেশ কয়েকটি ধারা ভঙ্গের অপরাধে তাদের তিনজনকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। ক্রিকেট বোর্ড জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর থেকে নিজেদের আত্মপক্ষ সমর্থনে আগামী দুই সপ্তাহের মতো সময় পাবেন অভিযুক্তরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়