রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী ফ্যাসিস্টরা ও অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত কুড়িগ্রা‌ম সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ নিহত সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা দায়ের
Advertise with us

ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার। দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও সমতার ভিত্তিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের কৃষি খাতে যুক্তরাষ্ট্রের অতীত বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করে এ খাতে আরও মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি দেশের জ্বালানি খাতে মার্কিন প্রতিষ্ঠান শেভরনের ভূমিকার কথা উল্লেখ করে এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে।’ এসব খাতে প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি। জবাবে মার্কিন রাষ্ট্রদূত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং এ বিষয়ে আসিয়ান দেশগুলোর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’-এর প্রসঙ্গও উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, ‘দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে চুক্তিটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে উভয় দেশের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তিটিকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার সুযোগ রয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়