মঙ্গলবার ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দুর্গোৎসব উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট রেলপথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের রাজধানীর বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন, আহত ২৬ প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা
Advertise with us

মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) তিনি তার অফিসে উপস্থিত হন।

আজ মির্জা আব্বাসের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আলোচনায় অংশ নেবেন বলেও এ পোস্টে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়