সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মেঘনাতে জেলের জালে ধরা পড়া এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকা ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি শ্রমিকদের চলমান আন্দোলনে, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১ এআইয়ের ব্যবহার বাড়ছে, তবে তাকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী এবার রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
Advertise with us

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বংশাল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক চন্দ্র পাল (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অনিক চন্দ্র পাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

মেসের সদস্যরা জানান, গত সোমবার থেকে অনিকের সাড়াশব্দ না পেয়ে এবং ফোন বন্ধ থাকায় সন্দেহ হয়। মঙ্গলবার রাতে তার সহপাঠীরা কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করলেও সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় অনিককে ঝুলতে দেখেন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানায়, দুই দিন আগে নিহত অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে অনিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই অনিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মেসে একাকী থাকতেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক সুবাস পাল। তিনি বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’ ই-পেপারসাবস্ক্রাইব করুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়