বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো এলএনজি কেনার অনুমোদন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৫৮৫ টাকা দেশের জ্বালানি সংকট সমাধানে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ ট্রেনের ক্যান্টিনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগ: বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ
Advertise with us

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত সিইও সুশান্ত প্রামানিক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত সিইও সুশান্ত প্রামানিক

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানিটির কনসালট্যান্ট সুশান্ত প্রামানিক। একই সঙ্গে সিইও পদে আপাতত নিয়োগের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পাওয়ায় ভারপ্রাপ্ত সিইও অজিত চন্দ্র আইচকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে বহাল রাখা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী সুশান্ত প্রামানিক ৩০ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। আর অজিত চন্দ্র আইচ কোম্পানির ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব পালন করবেন।

গত রোববার (৩১ আগস্ট) যমুনা লাইফের মানবসম্পদ, প্রশাসন ও সংস্থাপন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ৩০ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির কনসালট্যান্ট সুশান্ত প্রামানিককে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোম্পানির সার্বিক প্রয়োজনে তাঁর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, কোম্পানির বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচকে ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের তাঁর দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএর পরামর্শের পর রদবদল:

এর আগে গত বছরের ২৬ অক্টোবর অজিত চন্দ্র আইচকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে কোম্পানির ভারপ্রাপ্ত সিইওর দায়িত্বও দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি তাঁর সাবেক কর্মস্থল সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একটি ব্যাংক চেকে স্বাক্ষর-সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তাঁকে যমুনা লাইফের সিইও হিসেবে নিয়োগ না দেওয়ার পরামর্শ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর পরিপ্রেক্ষিতেই যমুনা লাইফের ব্যবস্থাপনায় সর্বশেষ এই পরিবর্তন এসেছে।

নতুন এই ব্যবস্থাপনা পরিবর্তনের বিষয়ে যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খানের সঙ্গে কথা হলে তিনি ব্যাংক-বীমা-অর্থনীতিকে বলেন, “নিয়ন্ত্রক সংস্থার পুলে এক নম্বরে থাকা প্রার্থী অজিত চন্দ্র আইচকে সিইও হিসেবে নিয়োগের অনুমোদন চেয়ে আমরা আইডিআরএর কাছে প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু তারাই আবার দীর্ঘদিন পর তাঁকে আপাতত নিয়োগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা এখন কী করতে পারি?”

কোম্পানির চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার বিষয়টি অনিশ্চিত থাকায় আপাতত কোম্পানির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে সুশান্ত প্রামানিককে ভারপ্রাপ্ত সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে। আর অজিত চন্দ্র আইচকে তাঁর এএমডি পদে রেখে ব্যবসা উন্নয়ন ও সাংগঠনিক সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়