মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সাভারে পুলিশ হত্যার ৯ আসামিকে, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন শাহজালালের নাম পরিবর্তন না করে, থার্ড টার্মিনাল চালুর দিকেই মনোযোগ সরকারের ‘ডিসেম্বর’ নিয়ে এ দুপক্ষের মধ্যে যোগসূত্র রয়েছে: এ্যানি বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার বাঁধন থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী চট্টগ্রাম কাস্টমসে প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে হাজার কোটি টাকার পণ্য চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে ফেলার চেষ্টা করছে: রিজভী জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি
Advertise with us

শাহজালালের নাম পরিবর্তন না করে, থার্ড টার্মিনাল চালুর দিকেই মনোযোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালের নাম পরিবর্তন না করে, থার্ড টার্মিনাল চালুর দিকেই মনোযোগ সরকারের

বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এ টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ এর আগের নামে ফেরার আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করতে গেলে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার বিশাল অর্থ ব্যয় হয়। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের এতো বড়ো অর্থ অপচয় করে বিমানবন্দরের নাম পরিবর্তনের পক্ষে প্রধানমন্ত্রী নন।’

পরিদর্শনকালে পর্যটন মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে টার্মিনালটি চালুর ক্ষেত্রে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। বর্তমান সরকার এটিকে দ্রুত সক্রিয় করতে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটির একটি বা দুটি প্লেন চলাচলের মাধ্যমে আংশিক উদ্বোধন করা হবে। পরবর্তীতে আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ এটি পুরোপুরি চালু করা সম্ভব হবে, যা বর্তমান বিমানবন্দরের যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

মন্ত্রী জানান, এরইমধ্যে থার্ড টার্মিনাল পরিচালনা সংক্রান্ত চুক্তির অংশ হিসেবে আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে এবং বাকি অংশ পাবে জাপান। এ বিষয়ে জাপানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। এছাড়া, নতুন এই টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যাত্রী ভোগান্তি কমাতে লাগেজ সরবরাহের গতি বৃদ্ধির কড়া নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে লাগেজ পেতে যে অতিরিক্ত বিলম্ব হয়, তা কমিয়ে ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে ক্লিয়ার করতে হবে। ব্যর্থতায় সিভিল এভিয়েশন কতৃক সংশ্লিষ্টদের জরিমানার সম্মুখীন হতে হবে।’

নতুন এ অবকাঠামোগত উন্নয়নের ফলে দেশে নতুন বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়