সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র যেন হারিয়ে না যায়: রাষ্ট্রপতি সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার বিশ্লেষকদের মত: ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট দিনাজপুরে গোবিন্দপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে সরকার গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎ: ৬০ লাখ অটোরিকশায় এ শক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন? রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে
Advertise with us

সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে এ ঘটনায় প্রধান আসামি জহিরুলসহ মোট ৫ জন গ্রেপ্তার হলো।

গতকাল রোববার রাতভর সাভারের আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সেই মামলার প্রধান আসামি জহিরুলকে প্রথমেই গ্রেপ্তার করে। পরবর্তীতে গতকাল রাতভর আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ও থানা পুলিশ ওই মামলার আরও চারজনকে গ্রেপ্তার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়