সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ভারতের সাথে বাংলাদেশের পূজার পরিবেশের কোন পার্থক্য নেই: ভারতীয় হাইকমিশনার মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে পদত্যাগ করেছন ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু শাহজালালে ১১টি পৃথক অভিযানে সাড়ে ৯ কোটি টাকার সোনা জব্দ ১ নভেম্বর থেকে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী আকস্মিক প্রতিষ্ঠান গুলোতে ছুটছেন: রিজভী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডেপুটি স্পিকার দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধানকে গ্রেফতার করে দুবাই পুলিশ মোটরসাইকেলের সামনের অংশে প্লেট লাগানোর নির্দেশ বিআরটিএ
Advertise with us

হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার

দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা আট আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। হুইল চেয়ারে করে অধিবেশনে আসেন তিনি।

এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগতম জানিয়ে বলেন, মির্জা আব্বাস দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগত জানাচ্ছি। এরপর পরই হাত তুলে স্পিকারকে সালাম জানান তিনি। পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্যরাও তাকে স্বাগতম জানান।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়