সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা বিরোধীদল ভুলত্রুটি তুলে ধরবে ও গঠনমূলক সমালোচনা করবে, এটাই সরকার চায়: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী
Advertise with us

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি গণতান্ত্রিক হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে কাজ করে তাহলে তা জনগণের সবচেয়ে বেশি উপকারে আসে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সকল গণমাধ্যমকর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে। তিনি সাংবাদিকদের নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর ওপর জোর দেন।

এ সময় অন্যায়ভাবে চাকুরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার নিশ্চিতসহ গণমাধ্যম কর্মীদের মূল সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের পরিচিতি ও সংগঠনের সদস্যের জন্য ডিআরইউ পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এছাড়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় প্রতিনিধিদল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়