
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে (সাউথ এশিয়ান কাউন্টার টেরোরিজম কনফারেন্স) যোগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আজ (সোমবার, ২৬ অক্টোবর) একটি অভ্যন্তরীণ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমানসহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে এটি নিয়মিত আয়োজিত একটি বার্ষিক সম্মেলন।
আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন, মাদকপাচার রোধ, মানবপাচার প্রতিরোধ এবং বিস্তৃত কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে একযোগে কাজ করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
এ ফোরামটি একটি বহুপক্ষীয় মঞ্চ, কোনো দ্বিপক্ষীয় আয়োজন নয়। তবে ভারতের অপপ্রচারকারী মাধ্যমগুলো এ নিয়ে একটি মিথ্যা বর্ণনা বা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানা যায়।
কনফারেন্সটি ২৫-২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে ২৮ অক্টোবর ডিজি দেশে ফিরবেন।
