রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দেশের বন্দর গুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি সোমবার থেকে শুরু, সকলেরে কাছে বার্তা পৌঁছানোর নির্দেশ শর্তসাপেক্ষে তিন ককরোচ নেতার মুক্তি নওগাঁ এসআরবি অভিযানে, ৩ লাখ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা জানাল ঢাকা
Advertise with us

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আসন্ন দুর্গাপূজা ঘিরে যাতে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসবের সময় দলের নেতাকর্মীরা যেন মণ্ডপে মণ্ডপে পাহারা দেন এমন নির্দেশনাও দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্বে করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে আসন্ন পূজায় সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। গঠন করা হয় ১২ সদস্যের পূজা পর্যবেক্ষণ কমিটি।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, পূজা কমিটির সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবী হিসেবে মণ্ডপে মণ্ডপে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা।

রিজভী বলেন, দেশের বিরুদ্ধে নীল নকশার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে। দক্ষতা দিয়ে এসব মোকাবেলা করা হবে। এসময় যতই ষড়যন্ত্র হোক, দেশে উৎসবমুখর পরিবেশে শারদ উৎসব উদযাপিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বৈঠকে দুর্গাপূজার পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা। এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। যুবসমাজকে মাদকের ঝুঁকি থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান দলের শীর্ষ নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, ফরহাদ হালিম ডোনার, ইসমাঈল জবিউল্লাহ, আমানউল্লাহ আমানসহ অন্য নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়