সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা বিরোধীদল ভুলত্রুটি তুলে ধরবে ও গঠনমূলক সমালোচনা করবে, এটাই সরকার চায়: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী
Advertise with us

নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি মুগ্ধ হন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্চনা একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শন করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদ্‌যাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

বোস কেবিনে সস্ত্রীক চা পান করছেন মার্কিন রাষ্ট্রদূত

এর আগে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ নগরীর সনাতনলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন। এর আগে সকালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পুরাকীর্তি পানাম নগরী ও সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়