রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সীতাকুণ্ডে যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ কক্সবাজারে নিহতদের শনাক্ত নিয়ে জটিলতা, ডিএনএ টেস্টের পর হস্তান্তর: জেলা প্রশাসন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে চিকিৎসকদের সর্বোচ্চ ভূমিকা রাখার নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত রিসোর্টের বুকিংয়ের নথি আছে, নেই তুহিনের পরিবারের খোঁজ শ্রদ্ধা-সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায়: প্রধানমন্ত্রী আজ বিকেল ৪টায় সচিবালয় স্থানান্তরের বৈঠক অনুষ্ঠিত হবে দেশের কৃষি খাতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের প্রস্তুতি সেনাবাহিনীর সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
Advertise with us

নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষকে একযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। তাদের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়