সোমবার ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুর ইস্যুতে পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর।

সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদের ৩২৩ নম্বর আসনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর। পরদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে কমিশন। আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। এর পরদিন আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। পরদিন প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ভোট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে রাড্ডা হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

গত ১ অক্টোবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে তাকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং শূন্য পদ পূরণে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়