রবিবার ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ ৫ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ হবে ১০২ কোটি টাকা ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জামায়াত আমিরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন ১৬ যাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন
Advertise with us

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলার চেষ্টা

অল্পের জন্য ধারালো অস্ত্রের হামলা-চেষ্টা থেকে বাঁচলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালিঘাটে, নিজ বাড়ির বাইরে ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা করে এক নারী।

অভিযুক্ত নারীকে পুলিশ আটক করলেও তার বিরুদ্ধে হামলার চেষ্টা বা ধারালো অস্ত্র বহনের কোনো উল্লেখ করেনি।

দায়েরকৃত অভিযোগে, মমতার দলীয় মুখপাত্র জানান, অভিযুক্ত নারী তানিষ্ঠা সাহা পুলিশের স্বেচ্ছাসেবী এবং মাদকাসক্ত। উচ্চ সুরক্ষিত এলাকায় মমতার বাড়িতে হামলার চেষ্টার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করে মমতার দল।

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার পর, গত মে মাসে বিধানসভা নির্বাচনে পরাজয়ের সময় থেকেই বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন মমতাপন্থি নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়