সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা বিরোধীদল ভুলত্রুটি তুলে ধরবে ও গঠনমূলক সমালোচনা করবে, এটাই সরকার চায়: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপানের মধ্যে ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি স্বাক্ষর আজ মহাষ্টমী ও কুমারী পূজা দুর্গাপূজা মণ্ডপে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোকের মাতম রাজ্যজুড়ে প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
Advertise with us

বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

সরকার ও বিরোধীদল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাজধানী ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহিদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একইভাবে সেটি গাদ্দারি করা হবে।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তাদেরকে যেমন দাওয়াত দেয়া হয়েছে, ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে বিরোধীদলের নেতাসহ তাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকেও দাওয়াত দেয়া হয়েছে। আপনারা আজকে দাওয়াতে আসলেন না, ঠিক আছে সরকারের এই মঞ্চে বসার দরকার ছিল না। কিন্তু সত্যিকারভাবে যদি আপনারা জুলাইকে ধারণ করেন আপনারা তো এসে জুলাই শহিদদের মানুষগুলোর সঙ্গেও বসতে পারতেন। কোথায়, আমরা তো আজকে আপনাদেরকে দেখছি না।’

তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার দরকার নেই, ঠিক আছে, সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক দূরত্ব, যদি আপনারা দূরত্ব রাখতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধীদলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যে মানুষগুলোর জীবন উৎসর্গের কারণে, আহত হওয়ার কারণে, চোখ হারানোর কারণে আজ আপনারা বিরোধীদলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন; সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আজকে যদি আপনারা এই মানুষগুলোর মাঝেও এসে বসতেন, আমরা তাহলে বুঝতে পারতাম যে আপনারাও জুলাইকে ধারণ করেন যেভাবে বিএনপি জুলাইকে ধারণ করে।’

তিনি বলেন, ‘খুব সহজেই বলতে পারি একটি কথা, সরকার চেষ্টা করছে দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোট নিয়ে যেমন আপনারা বিরোধীদলে বসেছেন, জনগণের সমর্থন নিয়ে আজ আমরা সরকার পরিচালনার দায়িত্বে আছি। বিরোধীদল মানেই জনগণের প্রতিনিধিত্ব আর সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানেই মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না—এটি বোধহয় দোষারোপ করা বা এই যে ব্লেমিং-এর যে রাজনীতি, এটি থেকে বোধহয় আমাদের এখন বের হয়ে আসা উচিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়