
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দে পূজা পালন করছে, ভারতের সাথে বাংলাদেশে পূজার পরিবেশের কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত শারদোৎসব ১৪৩৩-এর মণ্ডপ পরিদর্শন ও অঞ্জলি শেষে এ কথা জানান তিনি।
এ সময়, মনের সকল অশুভ চিন্তা দূর করে সবার ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য ও ভালো ভাবনার আহ্বান জানান তিনি। একইসাথে পূজা মন্ডপগুলোর পরিবেশ দেখে সন্তুষ্টির কথাও বলেন দিনেশ ত্রিবেদী।
এর আগে সকাল ৯টায় পরিবারসহ পূজা মন্ডপে আসেন তিনি। পরে অঞ্জলি প্রদান করে আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময়, দুই দেশের মেলবন্ধন আরও গভীর হোক এমন প্রত্যাশা করেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অলক শাহা।
