
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, শুধু সুদের হার বাড়িয়ে বা মুদ্রানীতি কঠোর করে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়; এর জন্য আর্থিক খাত ও রাজস্ব ব্যবস্থাপনায় টেকসই সংস্কার জরুরি।
স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির এশিয়া-প্যাসিফিক বিভাগের উপ-পরিচালক সোনালী জৈন চন্দ্র।
সংস্থাটির মতে, দেশের অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন সমন্বিত ও বিশ্বাসযোগ্য সংস্কার। একইসঙ্গে উন্নয়ন ব্যয় মেটাতে এবং আর্থিক খাতকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে রাজস্ব বৃদ্ধি ও ব্যাংক খাতের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে।
