শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা সম্পন্ন যমুনা সেতু পার হয়েছে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, এলাকায় শোকের মাতম ইউরেনিয়াম বহনকারী বিমান ঢাকায় পৌঁছেছে, কঠোর নিরাপত্তায় রূপপুরে নেয়া হচ্ছে ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী সাগরে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার,আটক ১১ দালাল চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ১৫ বছর পরিচালনা করবে বিদেশী অপারেটর পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে
Advertise with us

যমুনা সেতু পার হয়েছে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যমুনা সেতু পার হয়েছে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বহরটি যমুনা সেতু পার হয়।

ইউরেনিয়াম পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো পথে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর রওনা হয়। প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি কয়েকটি বিশেষ লরিতে করে সড়কপথে প্রকল্প এলাকায় নেয়া হচ্ছে।

এদিকে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) দায়িত্বশীল কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটিসহ মোট ৯টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়