মঙ্গলবার ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দুর্গোৎসব উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট রেলপথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের রাজধানীর বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন, আহত ২৬ প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা
Advertise with us

রাজধানীর বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতাকর্মীরা। মণ্ডপের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ঢাকার বাইরে পূজা দেখতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফরসূচি। মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে মণ্ডপ পরিদর্শন করে দুপুরের আগেই রাজশাহী যাবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। জনসভাকে সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে চলছে নানা প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ধর্মসভা মন্দির ও জনসভাস্থল ঘিরে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহীর স্থানীয় একজন বিএনপি নেতা বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা, তিনি যেটি বলেছেন আমাদের দেশীয় শিল্প কলকারখানাকে সচল করার বিষয়ে, যেমন আমাদের রাজশাহীতে টেক্সটাইল মিল আছে, রাজশাহীতে রেশম কারখানা আছে। মানুষের জন্য, মানুষের প্রত্যাশা পূরণে তিনি দিকনির্দেশনামূলক কর্মসূচি তিনি এখানে ঘোষণা করবেন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এসআরইউ ও মুখপাত্র উপ পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘আমরা জনসভাস্থল এবং মন্দিরের যে জায়গাগুলো এগুলো আমরা রেকি করেছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করছি। একইসঙ্গে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করেছি; যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন, নিরাপদ এবং সুষ্ঠু হয়।’

সফরসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে রাজশাহীর গণকপাড়া ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিবেন তিনি।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘তিন সুগার মিলের ১৩ হাজারের ওপরে ইক্ষু চাষিকে তিনি ১২ কোটি টাকা প্রণোদনা দেবেন। তিনি দেশের হারিয়ে যাওয়া চিনি শিল্প, পাট শিল্প যেটা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল, সেটাকে এবং রাজশাহীর রেশম শিল্প—এ ধরনের শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।’

রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নগরীর রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি নিচ্ছে মহানগর পূজা উদযাপন পরিষদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়