রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ইস্যুতে অপপ্রচারের জবাব দিলেন মাহদী আমিন মাদারীপুর নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ সেপ্টেম্বর মাসে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন, মোটরসাইকেলেই ১৩৯ রিমান্ড শেষে জামায়াত নেতা আখতারুজ্জামানকে আদালতে হাজির চালের বস্তার মধ্যে লুকিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেফতার ১ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীতে সড়ক দুর্ঘটনায় এসআরবি কর্মকর্তা নিহত পথশিশুদের পথ থেকে ঘরে নেয়ার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে বে অব বেঙ্গল কনভারসেশন দ্বিতীয় দিনের সংলাপ সুন্দরবনে অপহৃত ২১ জেলেকে পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী
Advertise with us

রিমান্ড শেষে জামায়াত নেতা আখতারুজ্জামানকে আদালতে হাজির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিমান্ড শেষে জামায়াত নেতা আখতারুজ্জামানকে আদালতে হাজির

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় রিমান্ড শেষে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। একইসঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আখতারুজ্জামানের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশের একটি ফ্লাইটে জামায়াতের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে মদিনা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।

অভিযোগ অনুযায়ী, কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। পরে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি লাগেজ আসতে বিলম্ব হওয়া এবং জমজমের পানি না আসায় উত্তেজিত হয়ে পড়েন এবং অশোভন আচরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়