
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
জব্দ করা সোনার বারের বাজারমূল্য ৯ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়া রয়েছে ৫৮৯ লিটার লিকার, ২ হাজার ৯২৩ কার্টুন সিগারেট, ৩৫০ পিস ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন, ৩১৫ কেজি ওষুধসহ বাণিজ্যিক বিভিন্ন পণ্য।
যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ টাকা শুল্ক-কর আদায় করার কথাও জানায় এনবিআর।
