সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা বিরোধীদল ভুলত্রুটি তুলে ধরবে ও গঠনমূলক সমালোচনা করবে, এটাই সরকার চায়: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপানের মধ্যে ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি স্বাক্ষর আজ মহাষ্টমী ও কুমারী পূজা
Advertise with us

সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে

নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য ও অনলাইন আইপি টেলিভিশন ‘রূপসী বাংলা’র সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় আটক সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। দুর্গাপুর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসেরের ছেলে।

অপূর্ব ইতিপূর্বেও চাঞ্চল্যকর আরেকটি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছিল। গত ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপূর্বকে শনাক্ত করে আটক করেছিল এবং পরবর্তীতে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছিল।

এদিকে গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। দু’জন দুর্বৃত্ত কাছ থেকে ছয়টি গুলি করে সাংবাদিক আলিফ ফকিরকে।

এর মধ্যে পাঁচটি গুলি বিদ্ধ হয় তার শরীরে। আর ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম তাজা বুলেট উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনার পরদিন ১৬ অক্টোবর নিহতের দ্বিতীয় স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যার ঘটনার অন্যতম সহযোগী অপূর্বকে আটকের পর আজকে আদালতে তোলা হয়। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিসহ অন্যদের চিহ্নিত করতে ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পুলিশ ছাড়াও সাংবাদিক হত্যাকাণ্ডের পর থেকেই হত্যাকাণ্ডে রহস্য উন্মোচনসহ জড়িতদের চিহ্নিত ও ধরতে ছায়াতদন্ত শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ১৪ (এসআরবি ১৪) গোয়েন্দা ইউনিট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়