বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলরে সম্পর্কের প্রমাণ আছে: রিজভী সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ কক্সবাজার সৈকতে গোসলে নামা নিখোঁজ আরও ১ জনের মরদেহ উদ্ধার ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রীকে আটক করেছে বিজিবি ঢাকা-গাজীপুর সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা যুবক গ্রেপ্তার ২২ অক্টোবর পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
Advertise with us

সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ হয়েছে। অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মাঝেই নিরাপত্তার স্বার্থে সাজেকে অবস্থানরত তিন হাজারের বেশি পর্যটককে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সহায়তায় ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আটকা পড়া পর্যটকদের গাড়িবহর নিরাপদে সাজেক এলাকা অতিক্রম করে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজেক সড়কে অবরোধ পালনকারীরা প্রতিবন্ধকতা তৈরি করলে পর্যটকদের ফেরা অনিশ্চয়তা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। একপর্যায়ে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং সড়ক যান চলাচলের জন্য সম্পূর্ণ পরিষ্কার করে।

এরআগে সকালে সাজেক সড়কের বাঘাইহাটের ১০ নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের সকাল সাড়ে আটটার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। অবরোধের খবর না জেনে খাগড়াছড়িতে এসে সাজেকে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেক পর্যটক।

এদিকে, অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

তিন দফা দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ করছে গণ অধিকার রক্ষা কমিটি ও কারবারী অ্যাসোসিয়েশন। তবে জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্রবাহী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়