রবিবার ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ ৫ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ হবে ১০২ কোটি টাকা ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জামায়াত আমিরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন ১৬ যাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন
Advertise with us

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারসহ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন এ জানাজায়। এসময় সালাহউদ্দিন আহমদের জীবন ও রাজনৈতিক অবদানকে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

পুরাণ ঢাকায় বিএনপির রাজনীতি করে জনপ্রিয়তা পাওয়া ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্যে দিয়ে।

সংসদ সদস্য থাকাকালে ডাক ও টেলিযোগাযোগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতেও দায়িত্ব পালন করেছেন বিএনপির এ নেতা। রাজধানীতে বিএনপির এমন সংগঠকের বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারসহ বিএনপি নেতারা।

বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদকের প্রয়াণে দলের প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করেন রাজনৈতিক সহকর্মীরা।

এসময় পিতা সালাহউদ্দিন আহমদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়