সোমবার ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর ফ্লাইটটি আবার দাম্মামের উদ্দেশে রওনা হয়।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬। এ ছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭। ফলে সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে।

বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র: আনাদোলু

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়