মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত কয়েকদিনে সৌদি আরবে একাধিক দফা হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে। এর মধ্যে হামলায় নিহতদের তালিকায় রয়েছেন বাংলাদেশিও।

যার প্রেক্ষিতে পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি হলে তা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী এর প্রভাব পড়তে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের চলমান অস্থিরতা দেশটির শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে, যা বাংলাদেশের প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ শ্রম অভিবাসনের ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করতে পারে। বাংলাদেশের শ্রমবাজারকে আরও সম্প্রসারিত ও বহুমুখী করার লক্ষ্যে সরকার বহুপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নতুন শ্রমবাজার অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ভারতের চলমান অন্দোলন পরিস্থিতির বিষয়েও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতই সেটা মোকাবেলা করবে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়