রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এবার রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত ঢাকা-টাঙ্গাইল সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রো স্টেশন বন্ধ হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে: রাষ্ট্রপতি জামায়াতের লংমার্চে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নিহত ১ আহত ২০ সাজেক ফের অবরোধ, সড়কে যানবাহন চলাচল বন্ধ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন
Advertise with us

ঢাকা-টাঙ্গাইল সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রো স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-টাঙ্গাইল সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রো স্টেশন বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) এই এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের পাঁচটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সংঘর্ষের পর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিন সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিক এসে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরাতে অ্যাকশনে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এ সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এছাড়া মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে এরই মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি জানান, ঘোষিত বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করবে। বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান শ্রমমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়