বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। ’২৪ এর আগে ক্ষমতায় থাকাকালীন তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে রেখে নির্যাতন ও গণহত্যা করেছে। সে আওয়ামী লীগ ’২৪ এরপরও বাংলাদেশ মানুষের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। তারা দেশে নাশতকা করার চেষ্টা করছে।

আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সম্পর্কে আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসার যে কথা বলছে, আসলে একটা পাগলের বোল। শেখ হাসিনার নিজে আসা প্রশ্ন নয়, বরং শেখ হাসিনাকে চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তার যে শাস্তি রয়েছে তা কার্যকর করার কাজ বর্তমান সরকারের রয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে চলে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের চেহারা প্রদর্শন করতে পারেন না। যদি বাংলাদেশকে নানাভাবে অস্থির করার চক্রান্ত করা হয়, অবশ্যই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।’

লন্ডনে সফররত নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যেসব সন্ত্রাসী রয়েছে তারা নাহিদ ইসলামকে আক্রমণ করতে চেয়েছে। সেখানে বাংলাদেশি এবং এনসিপি নিরাপত্তার দেয়ার কারণে নাহিদের ওপর কোনো আক্রমণ করতে পারেনি। এ ঘটনায় বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান থাকবে, একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, সেখানকার হাইকমিশনার যেন যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করে। একইসঙ্গে নাহিদের ওপর হামলাকারীদের বাংলাদেশি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।’

এসময় টাঙ্গাইল জেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়