বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

উভয় দেশের সরকার প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উভয় দেশের সরকার প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে, উভয় দেশের সরকারের প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের এ কথা জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে।’ তবে দুই দেশের সরকারের প্রধানের বৈঠক নিয়ে তাড়াহুড়ো কিছু দেখছেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের ঘণ্টাব্যাপী সাক্ষাতে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে তার নতুন পদে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং জনগণের কল্যাণে নিহিত বিষয়গুলোতে ভারতের সঙ্গে একটি দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়